বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৯ মে, ২০১৯

চড়ছে তাপমাত্রার পারদ, চরমে উঠবে অস্বস্তি!

এই সময় ডিজিটাল ডেস্ক: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। তীব্র দাবদহে জেরবার সকলে। আপাতত গরম থেকে রেহাই নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সকাল থেকেই গরমে জেরবার সকলে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সর্বচ্চো তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রির আশেপাশে ঘুরবে। বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে।তবে, উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা আসতে খুব একটা দেরি নেই। তবে, জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাতে গরম কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

from Eisamay http://bit.ly/2HIxH6l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages