এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার ভোরবেলা থেকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা। গত ২৪ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার সেনা-জঙ্গী সংঘর্ষ হল দক্ষিণ কাশ্মীরে। সেনার গুলিতে মৃত্যু হয়েছে লুকিয়ে থাকা এক সন্ত্রাসবাদীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলগাম জেলার তাজিপোরা গ্রামে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযানে যায় রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ, সিআরপিএফ। গোটা এলাকা ঘিরে রেখে অভিযান শুরু করা হয় মঙ্গলবার সন্ধেবেলা। যে বাড়িতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল, সেনা ও পুলিশ তার কাছাকাছি আসতেই গুলি বর্ষন শুরু করে তারা। নিরাপত্তার খাতিরে গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মুর রতনুচক মিলিটারি স্টেশনের কাছে দুই ব্যক্তিকে পাক গুপ্তচর হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তারা আর্মি ক্য়াম্পের বাইরে থেকে ভিডিয়ো এবং ছবি তুলছিল বলে জানা গিয়েছে।
from Eisamay http://bit.ly/2YPUgLW
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন