এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সেই শীর্ষেই অবস্থান কলকাতার। কারণ, গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৪৩৫ জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ১৮০ জনই মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় যে ১২ জনের মৃত্যু হয়েছে, তার ৮ জন এই শহরের। ---বৃহস্পতিবার নবান্নে বেসরকারি হাসপাতাল-কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিবের সাংবাদিক বৈঠকে কলকাতায় এত মানুষের আক্রান্ত হওয়ার প্রসঙ্গটি ওঠে। মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, এ ব্যাপারে সমীক্ষা বা গবেষণা এখনও করা হয়নি বটে। ---মনে হয়, এর নেপথ্যে তিনটি কারণ থাকতে পারে। প্রথম পর্যায়ে বিদেশ ফেরতদের সূত্রে অন্যান্য জেলার তুলনায় কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি দেখা গিয়েছিল। পরে একই ব্যাপার ঘটে শ্রমিকদের ফিরে আসার ক্ষেত্রেও। এবং তৃতীয়ত, উম্পুন-পরবর্তী কয়েকটা দিনে বাঁচার তাগিদে যে ভাবে দূরত্ববিধি প্রায় শিকেয় তুলেছিলেন মহানগরের সাধারণ মানুষ, তার জেরে সংক্রমণ গতি পেয়ে থাকতে পারে। --- তিনি জানান, এই প্রবণতা দেশের অন্য বড় শহরেও দেখা গিয়েছে। মূলত জনঘনত্ব বেশি হওয়াই কারণ। বৃহস্পতিবারই এনআরএস মেডিক্যাল কলেজের পাঁচ রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ---বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, হাসপাতালে কত বেড খালি, তার ‘আপডেট’ দেওয়া হবে রাজ্যবাসীকে। ---বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রাজ্যের ৭৭টি কোভিড হাসপাতালের ১০,৩১৩টি বেডের মধ্যে এখনও ৮,২২৫টিই খালি। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০৮৮ জন রোগী। ---করোনায় আক্রান্ত নন, এমন রোগীদের চিকিৎসায় যাতে কোনও ফাঁক না থাকে সে বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকে ডাকা হয়েছিল বেসরকারি হাসপাতালের কর্তাদের। তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর মুখ্যসচিব জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের বেড সংখ্যাও প্রকাশ করা হবে। এই সংক্রান্ত তথ্যাবলি জানা যাবে আজ, শুক্রবার বেলা ১১টার পর থেকে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eg8j5P
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন