
বাসচাপায় পথচারী নিহত
রাইজিংবিডি.কমনরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় জসিম উদ্দিন (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মনোহরদী উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের হিতাসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন মনোহরদীর হাতিরদিয়া বাজারে সাইকেল মেরামতের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে সারাদিনের কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি হিতাসী এলাকায় পৌঁছার পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রাইজিংবিডিকে জানান, সড়কের পাশ ধরেই হেঁটে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। ওই সময় ঘাতক বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/35uoEQs
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন