
কাকরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১
রাইজিংবিডি.কমরাজধানীর কাকরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী মাহমুদা বেগম নামে এক মা নিহত হয়েছেন । আহত হয়েছেন ছেলে মাহিন (১১)।
রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাহিনের বাবা মোফাজ্জেল হাওলাদার রাইজিংবিডিকে বলেন, আজ ভোরে মাহিন ও তার মা বরিশাল থেকে ফিরছিল। সদরঘাটে লঞ্চ থেকে নেমে রিকশা নিয়ে মগবাজারের মধুবাগের বাসায় আসছিল। কাকরাইল মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মা মারা যায়। পথচারীরা আহত মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ঢাকা/বুলবুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3176Mrf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন