বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

বৃষ্টির কোনও আশা নেই, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে আগাম দুঃসংবাদ শুনিয়ে রাখল আবহাওয়া দফতর। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ না হলেও গরম হাওয়া বইতে পারে আশঙ্কা করা হচ্ছে। মাঝে দিন দুয়েক বিকেলের দিকে বৃষ্টি হলেও গরমের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও সাময়িক বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে এই বৃষ্টির জেরে গরম যে কমবে তার কোনও আশা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

from Eisamay http://bit.ly/2M8RzDQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages