বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

শ্যুটিং চলছে, যাদবপুরের খবর এল তখনই!

এই সময় বিনোদন ডেস্ক: যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে এবারের প্রার্থী যে মিমি চক্রবর্তী তা এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন। এতদিন তাঁর পরিচয় ছিল অভিনেত্রী। এবার রাজনীতির ময়দানেও হাতেখড়ি হল তাঁর। শাগুফতা রফির পরিচালনায় 'মন জানে না' তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সামনেই রয়েছে সেই ছবির মুক্তি। এই সিনেমায় একটি গানও গেয়েছেন মিমি। মুখ্যমন্ত্রী যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন তখন মিমি ব্যস্ত ছিলেন শ্য়ুটিংয়ে। এরপরই ফোনের বন্যা বয়ে যায় মিমির কাছে। তবে মিমির কথায়, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ধাতস্ত হতে খানিক সময় লাগবে। তবে আমার বিশ্বাস যা হবে খুব ভালোই হবে। এবং সব রকমের বাধা আমি অতিক্রম করে যেতে পারব।' 68382237 অরিন্দম শীলের পরিচালনায় একটি থ্রিলার ছবিতে কাজ করছেন মিমি। যেখানে তাঁর বিপরীতে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য। মিমির কথায়, 'আমার কাছে রাজনীতি এবং জীবন দুটোই সমান গুরুত্বপূর্ণ। তাই দুদিকেই সমতা বজায় রেখে চলতে চাই।' 68382261 তাইতো আজ শ্যুটিং শেষে নিজেই হাত লাগালেন দেওয়াল লিখনে। অরূপ বিশ্বাসের সঙ্গে গড়িয়ায় দেওয়াল লিখনে অংশ নিতে দেখা গেল তাঁকে।

from Eisamay https://ift.tt/2Tz1cyV

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages