এই সময় ডিজিটাল ডেস্ক: এই প্রথমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের অডিয়ো রেকর্ডিংয়ের একটি ক্লিপ পেশ করল ভারত। মাসুদ আজহার ভারতের বিরুদ্ধে কী ভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন, উগ্র সন্ত্রাসবাদে উস্কানি দিয়ে চলেছেন, তা রয়েছে অডিয়ো ক্লিপে। পেশ করা দু'টি অডিয়োই জইশ প্রধানের রেকর্ড করা। শেষতম অডিয়োটি জইশ রিলজ করে ভারতীয় বায়ুসেনার বালাকোট হামলার পর। যেখানে মাসুদ তার মৃত্যু নিয়ে জল্পনা উড়িয়ে দেন। পাকিস্তানের সরকারি সূত্রে খবর, জইশ প্রধান পাকিস্তানের হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর দুটি কিডনিই বিকল। যদিও, পাকসেনা মাসুদের উপস্থিতি নস্যাত্ করে জানায়, জইশ প্রধান পাকিস্তানে নেই। সরকারি দাবি উড়িয়ে পাকিস্তানে জইশের সক্রিয়তার কথাও অস্বীকার করে পাকসেনা। তবে, পাকসেনা স্বীকার না করলেও, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সম্প্রতি জইশের ৪০ জনকে আটকের কথা জানায় ইসলামাবাদ। তার মধ্য়ে মাসুদের ভাই ও ছেলেও রয়েছে।
from Eisamay https://ift.tt/2EVL8NN
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন