এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচন। কিম জন-উনের দেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতি কেন্দ্রে প্রার্থী ছিলেন মাত্র ১ জনই। আর ভোটদানের হার ৯৯.৯৯ শতাংশ। মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। গতবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটদানের হার ছিল ৯৯.৭৯ শতাংশ।কোনও ক্ষমতা না থাকলেও নিয়ম মাফিক প্রতি ৫ বছর অন্তর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভোট অনুষ্ঠিত হয়। নিয়ম অনুসারে, প্রার্থী কে হবে, তাও সরকার ঠিক করে দেয়। এহেন ভোট ঘিরেও সাধারণ মানুষের মধ্যে 'উন্মাদনা'য় কখনও ভাঁটা পড়তে দেখা যায় না। কারণ এ দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ফলে ভোটে বিরোধী প্রার্থী বলে কিছু না থাকলেও সকাল থেকে ভোট কেন্দ্রের বাইরে লাইন দিলেন ভোটাররা। আর সরকারের মনোনীত একমাত্র প্রার্থীকে সমর্থন জানিয়েছে বাড়ি ফিরলেন তাঁরা।কিছু মানুষ প্রবাসে থাকায় ১০০ শতাংশ ভোটদান হয়নি বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
from Eisamay https://ift.tt/2F0mRWy
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন