এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে আলোচনা কম হয়নি। এবার জল্পনা লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। ইতিমধ্যেই গোরক্ষপুরে তাঁকে প্রার্থী চেয়ে পোস্টার পড়ে গেছে। যদিও তা খারিজ করে হাইকম্যান্ড। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী থেকেই প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। প্রসঙ্গত, কংগ্রেস কর্মীদের অধিকাংশই চাইছেন, বারাণসী থেকে প্রার্থী হন প্রিয়াঙ্কা। Congress General Secretary UP-East, Priyanka Gandhi Vadra to take a 3-day, 140 km long 'ganga-yatra' on a steamer b… https://t.co/cTUOpJpmCu— ANI UP (@ANINewsUP) 1552645802000 জল্পনার আগুনে ঘি পড়েছে প্রিয়াঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক সূচি প্রকাশ্যে আসার পর। সংবাদসংস্থা ANI-র খবর অনুযায়ী, তিন দিনের গঙ্গা যাত্রা করবেন সনিয়া-তনয়া। ১৮ মার্চ প্রয়াগরাজের ছটনাগ থেকে স্টিমার বোটে করে সফর শুরু করবেন প্রিয়াঙ্কা। যাত্রাপথে বিভিন্ন ঘাটে থেমে, স্থানীয়দের সঙ্গে আলাপ করবেন তিনি। এরপর ২০ মার্চ তাঁর সফর শেষ হবে বারাণসীর অসি ঘাটে। গঙ্গাবক্ষে মোট ১৪০ কিলোমিটার সফর করবেন তিনি। উল্লেখযোগ্য ভাবে কংগ্রেস দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে তাতে সনিয়া-রাহুলের নাম থাকলেও প্রিয়াঙ্কার নাম ছিল না।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বারাণসী গিয়ে, শহরের প্রাচীনতম এই ঘাট পরিষ্কার করেছিলেন মোদী। ঘোষণা করেছিলেন স্বচ্ছ ভারত প্রকল্পের। পড়ুন: নির্বাচনী প্রচারে জলপথে কাশী থেকে এলাহাবাদ সফরে প্রিয়াঙ্কাপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন দলিত নেতা তথা ভিম আর্মির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ। সম্প্রতি এই সংঘর্ষে আহত হওয়ার পর হাসপাতালে গিয়ে, তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা । রাজনৈতিক মহলের একাংশের মতে, কংগ্রেসের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার পাখির চোখ যে স্বয়ং প্রধানমন্ত্রীর কেন্দ্র, তা নিয়ে দ্বিমত কম। তবে সেক্ষেত্রে তিনি নিজে প্রার্থী হবেন নাকি নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তা এখনই স্পষ্ট নয়।
from Eisamay https://ift.tt/2UDOxYb
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন