বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১৬ মার্চ, ২০১৯

ক্রিস্টচার্চে জঙ্গিহানায় গুলিবিদ্ধ ভারতীয় রেস্তোরাঁ মালিক

এই সময় ডিজিটাল ডেস্ক: নিউ জিল্যান্ডের ক্রিস্টচার্চ শহরে জোড়া সন্ত্রাসবাদী হামলায় আহতদের মধ্যে হায়দরাবাদের এক ভারতীয় রয়েছেন। বিগত পনেরো বছর ধরে নিউ জিল্যান্ডের ওই শহরে এক রেস্তোরাঁ চালাচ্ছেন আহমেদ জাহঙ্গির। হায়দরাবাদ থেকে তাঁর ভাই খুরশিদ ইকবাল জাহঙ্গির সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সন্ত্রাসবাদী হামলায় তাঁর দাদা আহমেদ জাহঙ্গির গুলিবিদ্ধ হয়েছেন। দাদার বুকে গুলি লেগেছে। স্ট্রেচারে দাদা শুয়ে রয়েছেন, সেই ভিডিয়োও তাঁর কাছে এসেছে। জানা গিয়েছে, জুম্মার নমাজ আদায়ে শুক্রবার আল নুর মসজিদে গিয়েছিলেন আহমেদ জাহঙ্গির। সেসময় বন্দুকবাজরা হামলা চালায়। আহমেদ জাহঙ্গির এখন কী অবস্থায় রয়েছেন, সে খোঁজ অবশ্য পরিবারের কেউ পাননি। ফলে, দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। 68432688 আহতদের মধ্যে আর ক'জন ভারতীয় রয়েছেন, তা এখনও জানা যায়নি। নিউ জিল্যান্ডে শুক্রবারের এই সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। খোঁজ মিলছে না ৯ ভারতীয়ের। সূত্রের খবর, সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করেছে নিউ জিল্যান্ড পুলিশ।

from Eisamay https://ift.tt/2CmThKt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages