এই সময় ডিজিটাল ডেস্ক: সংস্থার দ্বিতীয় বার্ষিকীতে আরও একবার গ্রাহকদের জন্য সেলিব্রেশন প্যাক নিয়ে হাজির হল রিলায়েন্স জিও। এর আওতায় গ্রাহকদের ফ্রিতে ৮ ডিবি ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। যদিও এই প্যাকের মেয়াদ মাত্র ৪ দিন। অর্থাৎ প্রতিদিন ২ জিবি করে ফ্রি ডেটা পাওয়া যাবে। সেইসঙ্গে চলতি প্যাক অনুসারে ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই অফার চলবে। নতুন এই প্যাক শুধুমাত্র জিও প্রাইম গ্রেহকদের জন্যই বরাদ্দ।তবে ৪ দিনের এই প্ল্যান অন্য প্ল্যানের মতো জিওর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে না। কিছু গ্রাহকদের জন্য এই অফার দিচ্ছে মুকেশ আম্বানীর সংস্থা। চার দিনের এই সেলিব্রেশন প্যাক আপনি পাচ্ছেন কি-না, তা মাইজিও অ্যাপের মাধ্যমে জানা যাবে। অ্যাপের মাই প্ল্যান-এ গিয়ে এটি জানতে পারা যাবে। আপনার বর্তমান প্ল্যানের ঠিক নীচে এটির উল্লেখ থাকবে। সেখানে সেলিব্রেশন প্যাকের কথা উল্লেখ না থাকলে অপেক্ষা করতে হবে আপনাকে। ইতোমধ্যেই অনেকেই এই অফার পেয়েছেন বলে খবরে প্রকাশ।
from Eisamay https://ift.tt/2ClwIGc
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন