সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন গুরুতর জখম হয়েছে। ১৩ মে শনিবার বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নের ১নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা সোহরাব মিরের ছেলে পারভেজ মীর (২৩), মৃত কাঞ্চন মৃধার ছেলে বাবুল মৃধা (৪৮), নবী হোসেন (২৮),বাবুল মৃধার ছেলে আলামীন মৃধা (২৪), সাগর (১৮), মেয়ে সনিয়া আক্তার (১১) অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাত বেগম (৪২), খলিল গাজীর স্ত্রী মেরি বেগম (২৮), মৃত রশিদ গাজীর স্ত্রী ফাতিমা বেগম (৭৫)। উত্তেজনা পরিস্থিতিতে প্রাধমিক সেবা নিতে আসা দুজনের নাম জানা যায়নি। কর্তরত চিকিৎস গুরুতর জখম বাবুল মৃধা, পারভেজ মীর ও আলামীন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আহত সূত্রে জানা যায়, বাবুল মৃধা ও নবী হোসেন তাদের মায়ের ফরায়েজ সম্পত্তি একই গ্রামের বাসিন্দা মামা সোনামুদ্দিন হাওলাদার কাছে বহু বছর ধরে দাবী করে আসছিলো। সোনামুদ্দিন ওই ফরায়েজ জমি না দেয়ায় ১৩ মে শনিবার সকালে বাবুল মৃধা, নবী হোসেন ও তাদের স্বজনরা মামা বাড়িতে গিয়ে নিজেদের মতো জমি মেপে বেড়া দিতে থাকে। বিকেলে সোনামুদ্দিন হাওলাদার ও তার ছেলে মামুন হাওলাদার ৫০-৬০ জন ভাড়া কার সন্ত্রাসী নিয়ে তাদেরকে পিটিয়ে বেশ কয়েক জনকে হাত-পা পিটিয়ে ভেঙে ফেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন সংবাদে পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রবিবার, ১৪ মে, ২০২৩
Home
Unlabelled
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা নারীসহ আহত- ১১
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা নারীসহ আহত- ১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন