বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৪ মে, ২০২৩

অচিরেই নির্মাণ হবে ভোলা-বরিশাল সেতু: তোফায়েল

অনলাইন ডেস্ক ::: সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অচিরেই ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে। রোববার (১৪ মে) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশাল, ঢাকা ও খুলনায় শিল্প কারখানায় সরবরাহ করা হবে। গ্যাসের ওপর ভিত্তি করে ভোলায় শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে ভোলা জেলা অর্থনৈতিকভাবে দেশের শ্রেষ্ঠ হবে।

জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages