নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন- দুর্যোগ মোকাবেলায় আমার নির্বাচনী প্রধান কার্যালয়ে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। যে কোন দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা ও সহযোগিতার জন্য আমাদের কন্ট্রোল রুমের সাথে (০১৭১৬৭১৫৩৬২) যোগাযোগ করলে স্বেচ্ছাসেবকরা আপনাদের সেবায় আতœনিয়োগ করবেন।
১৪ মে সকালে নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জাতীয় পার্টির নেতাকর্মিদের সাথে নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও নির্বাচন অফিস ও পুলিশের বাঁধার সম্মুখীন হতে হয়েছে। অথচ একিই সময় সরকার দলীয় প্রার্থী ও তার সমর্থকরা নগরীতে ব্যাপক শোডাউন করেছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন তাদেরকে কোন বাধা দেয়নি। একারণেই আমরা রিটার্নিং অফিসারের অপসারণ দাবি জানিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন তাপসের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও জাতীয় পার্টির মহানগর আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এম এ জলিল, আকতার রহমান সপ্রæ, ফোরকান তালুকদার, অধ্যাপক গিয়াস উদ্দিন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আগামী ১৬ মে মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় পার্টির মেয়রপ্রার্থীর পতœী ইসমত আরা ইকবালকে বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পক্ষ থেকে রতœগর্ভা মা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হবে। বিশ^ মা দিবস উপলক্ষে সংগঠনটি এ কর্মসূচি হাতে নিয়েছে।
রবিবার, ১৪ মে, ২০২৩
Home
Unlabelled
দুর্যোগ মোকাবেলায় আমাদের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত : তাপস
দুর্যোগ মোকাবেলায় আমাদের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত : তাপস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন