নিজস্ব প্রতিবেদক ।। বরগুনা জেলার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধীদের জের ধরে মোঃ সগীর ও মোটরসাইকেল কবির হাওলাদার এবং মুসা কে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৭ টায় সফিরপুর বাজারের পাশে এই ঘটনা ঘটে ।
আহতরা হল ওই থানার কালিবাড়ী গ্রামের বাসিন্দা সগীর ও তার বেয়াই মুসা ও মোটরসাইকেল চালক কবির হাওলাদার।
বর্তমানে সগীর ও কবির হাওলাদার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সূত্রে জানা যায় , একই এলাকার বাসিন্দা সগীর মিয়ার সাথে রুহুল আমিনের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন রুহুল আমিন ওই জমিতে জোরপূর্বক ভাবে ভোগ দখলের করে। খবর শুনে সগীর মিয়ার বেয়াই মুসা মোটরসাইকেল চালক কবির হাওলাদার কে নিয়ে তাদের বাড়িতে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলমগীর, ইব্রাহিম, রুহুল আমিন, জালাল, সোহরাব সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করে আটক করে রাখে।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে ড্রাইভার কবির হাওলাদার ও সগীর মিয়ার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তু চলছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন