বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১৩ মে, ২০২৩

উজিরপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

নাজমুল হক মুন্না ঃ উজিরপুরে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভু‚মি) শেখ মোঃ আলাউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ভয়াল ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য আহবান জানান এবং সকলকে সাইক্লোন সেন্টার, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages