
তৃতীয় দিনের খেলা শুরু
রাইজিংবিডি.কমওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।
শনিবার সকাল নয়টায় শুরু হয় তৃতীয় দিনের খেলা।
প্রথম স্তরের ম্যাচে ফতুল্লায় দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৩ রান। জহুরুল ইসলাম ৫৭ ও ফরহাদ রেজা ১৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছেন। ঢাকা প্রথম ইনিংসে করেছিল ২৪০ রান।
প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনায় স্বাগতিকদের সঙ্গে লড়ছে রংপুর। এই ম্যাচের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান। তানবীর হায়দার ৪০ ও সোহরাওয়ার্দী শুভ ৩১ রান নিয়ে তৃতীয় দিনে নেমেছেন।
দ্বিতীয় স্তরের ম্যাচে মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে ২ উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে ঢাকা মেট্রো। মার্শাল আইয়ুব ২১ ও শামসুর রহমান ৩১ রানে দিন শুরু করেছেন। প্রথম ইনিংসে চট্টগ্রাম করেছে ২৯০ রান।
দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে রাজশাহীতে বরিশালের বিপক্ষে ৩ উইকেটে ৬৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে সিলেট। জাকির হাসান ৩২ ও অলক কাপালি ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছেন। এই ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন বিকেল তিনটায় খেলা শুরু হয়েছিল।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2MaA7wA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন