
সিপিএল চ্যাম্পিয়ন সাকিবের বার্বাডোজ
রাইজিংবিডি.কমআগের ম্যাচের মতো ফাইনালেও ইনিংস বড় করতে পারলেন না সাকিব আল হাসান। বল হাতে থাকলেন খরুচে। তবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।
গায়ানার ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া ম্যাচে বার্বাডোজ জিতেছে ২৭ রানে।
অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল গায়ানা। টানা ১১ জয়ের মাঝে তারা বার্বাডোজকে হারিয়েছিল তিনবার। ফাইনালের মঞ্চে সেই গায়ানাকে হারিয়ে বার্বাডোজ নিল প্রতিশোধ, করল শিরোপা উৎসব।
দ্বিতীয়বারের মতো সিপিএলে শিরোপার স্বাদ পেলেন সাকিব। এর আগে ২০১৬ সালের আসরে এই গায়ানাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস।
ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭১ রান করেছিল বার্বাডোজ। জবাবে ৯ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি গায়ানা।
সাকিব বল হাতে ২ ওভারে খরচ করেন ১৮ রান। পাননি উইকেটের দেখা। এর আগে ব্যাট করতে নেমে ১৫ বলে একটি চারে করেছিলেন ১৫ রান।
বিস্তারিত আসছে...
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2MAvjzF
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন