বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

হচ্ছেটা কী? ফরিদাবাদের পার্কে যুবতীকে লাঠিপেটা পুলিশের!

এই সময় ডিজিটাল ডেস্ক: ঘটনাটি ঘটেছে গত বছরের অক্টোবর মাসে। কিন্তু মর্মান্তিক ভিডিয়োটি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে ফরিদাবাদের আদর্শ নগর পুলিশ স্টেশন। ৪ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিয়োয় দেখা গিয়েছে, গেরুয়া রঙের শাড়ি পড়ে এক মহিলাকে ঘিরে রয়েছেন তিনজন। তাদের মধ্যে একজন পুলিশ ইউনিফর্মে রয়েছেন। অন্য একজন অনবরত ফোন নম্বর চেয়ে চলেছেন, আরেকজন মহিলাকে ঘিরে বেল্ট হাতে নিয়ে বেধরক মেরে চলেছেন।#BigNews : खट्टर राज में पुलिस थानों में भी सुरक्षित नहीं महिलाएं ! बल्लभगढ़ में पुलिस की शर्मनाक करतूत पुलिस था… https://t.co/LkVcjob8Jv— ONE HARYANA (@OneHaryanaOffcl) 1558952401000 পুলিশের কথায়, পার্কের ভিতর এক মহিলা ও ব্যক্তিকে অশালীন অবস্থায় দেখে পুলিশ। পুলিশ দেখামাত্রই সঙ্গী ব্যক্তি পালিয়ে যায়। মহিলাকে পেয়ে তাঁকে বেল্ট দিয়ে মারতে মারতে ক্রমাগত জেরা করতে থাকে পুলিশ। সেই ঘটনার ভিডিয়োটিই এদিন ভাইরাল হয়েছে।ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটি দেখে ফরিদাবাদ পুলিশের অভিযুক্ত দুজন হেড কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে তিন স্পেশাল পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।ভিডিয়ো সৌজন্যে ONE HARYANA‏

from Eisamay http://bit.ly/2WqESYV

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages