এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্ষণ করার অভিযোগে ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করল আমেদাবাদের ভাদাজ পুলিশ। রবিবার দুপুরে ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগকারিনী পুলিশকে জানিয়েছে, বান্ধবীর সঙ্গে ব্রেকআপের পরে রাগে মাথা গরম হয়ে যায় যুবকের। এরপরই স্কুলের বন্ধু তথা পাতানো বোনকে বাড়ির ভিতর ঢুকে ধর্ষণ করে সে।আক্রান্ত কিশোরী চার্টাট অ্যাকাউন্টেনসির ২য় বর্ষের ছাত্রী। পুলিশের কাছে অমিয় উপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগকারিনী জানিয়েছে, অমিয়কে অনেক ছোট্টবেলা থেকেই চেনেন তিনি। নারানপুরা এলাকার বাসিন্দা ওই যুবককে রাখীও পড়িয়েছেন। খুব ভালো বন্ধু হিসেবেই পরিচিত তাঁরা। শনিবার, মা ও ভাই বাড়িতে না থাকলে কিশোরী তাঁকে বাড়িতে আসতে বলেন। কিছু ভুল বোঝাবুঝি মেটানোর জন্যই তাঁকে ডেকেছিলেন তিনি। বন্ধুত্বে চিড় ধরেছে এই ভেবে তাঁর বাড়িতে এসে প্রথমেই তাঁর গালে চড় মারেন অমিয়। পরে চুল টেনে জোর করে ওড়াল সেক্সে মত্ত হয়ে ওঠে সে। তারপর মেঝেতে ফেলে তাঁকে ধর্ষণ করে। ঘটনার পর তাঁকে বাড়ি থেকে চলে যেতে বললে, সে যেতে চায়নি। নিজেই বাড়ি থেকে পালিয়ে যায় অভিযোগকারিনী। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ ধারা মামলা রজ্জু হয়েছে। আক্রান্ত মহিলার ও অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
from Eisamay http://bit.ly/2Ib8Uaf
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন