এই সময় ডিজিটাল ডেস্ক: মাংস রান্না নিয়ে শ্বশুর ও বৌমার মধ্যে বিবাদ। স্ত্রীর অপমান সহ্য করতে না পেরে দেওয়ালে মেরে বাবার মাথা থেঁতলে দিলেন ছেলে। ঘটনাটি ঘটেছে চিত্তুর জেলার কে পাথুর গ্রামে। ভি কোটা-র এসআই বি রবিপ্রকাশ রেড্ডি জানিয়েছেন, দুপুরে সপরিবারে খেতে বসেছিলেন ৬৫ বছরের চেল্লা গুরাপ্পা। ছেলের বৌ মাংস পরিবেশ করার পরই দেখা দেয় অশান্তি। নেশার ঘোরে থাকা চেল্লা বলেন খাওয়ার অযোগ্য সেই মাংস। এখানেই শেষ নয়। খাবারের থালাও ছেলের বৌ-এর দিকে ছুঁড়ে মারেন চেল্লা গুরাপ্পা। পরিবারের অন্য সবার সামনে স্ত্রীর এই অপমান সহ্য করতে পারেন না চেল্লা ভেংকট রামুদু। বাবার সঙ্গে বচসা বাঁধে রামুদুর। রাগের বশে বাবা মাটিতে ফেলে মারতে থাকেন তিনি। পরে দেওয়ালে মাথা ঠুকে দেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চেল্লা গুরাপ্পার। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় ভি কোটার পুলিশ। ময়না তদন্তের জন্যে দেহ পাঠানো হয় সরকারি হাসপাতালের মর্গে। গ্রেফতার করা হয়েছে রামুদুরকে।
from Eisamay http://bit.ly/2W42zqA
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন