এই সময় ডিজিটাল ডেস্ক: বাইক পুলিশের। অথচ সেই বাইক চালাচ্ছেন ছাপোষা কোনও এক ব্যক্তি। এদিকে আবার দিল্লির প্রীত বিহার পুলিশ স্টেশন থেকে টহল দেওয়ার একটি বাইক হাওয়া। উধাও হয়ে যাওয়া সেই বাইকের খোঁজ করতেই হাতে নাতে বাইকচোরকে ধরে ফেলে দিল্লি পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তের বাড়ি চন্ডীগড়ে। আর তার বয়স ৩২। মানসিক ভাবে ভারসাম্যহীন ওই যুবক পুলিশের বাইক চালিয়ে রাস্তাঘাটে টহল দেবে বলেই চুরি করেছিল। নয়ডা সেক্টর ১২৬ থেকে পুলিশ ওই বাইকচোরকে গ্রেফতার করে। সে সময়ে পুলিশের ওই বাইকটির নীল বাতিও জ্বলছিল এবং হুটারও অন ছিল।
from Eisamay http://bit.ly/2HWQ3iR
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন