এই সময় ডিজিটাল ডেস্ক: টাকা আদায়ের জন্য ছেলেকে নিয়ে স্বামী রাজ মাসান্দকে মারধরের অভিযোগ উঠল হিন্দি ছবির প্রাক্তন নায়িকা রঞ্জিতা কাউরের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীকে বারান্দা থেকে ঠেলে ফেলে হত্যা করার চেষ্টাও করেন বিগত দিনের এই অভিনেত্রী। 'লায়লা মজনু', 'আঁখিয়োঁ কি ঝরোকো সে', 'সত্তে পে সত্তা'র মতো হিট ছবির সুন্দরী নায়িকা রঞ্জিতার বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। আটষট্টি বছরের রাজ মাসান্দের অভিযোগ, বছর তেইশের ছেলে স্কাইকে সঙ্গে নিয়ে তাঁকে বার বার টাকার জন্য চাপ দেন তাঁর স্ত্রী। তিনি নারাজ হলে প্রায়ই ছেলে ও স্ত্রীর হাতে বেধড়ক মার খেতে হয় বলে রাজের দাবি। পুনে পুলিশের সিনিয়র সিটিজেন সেলে জমা দেওয়া অভিযোগপত্রে রাজ জানিয়েছেন, গত ২৩ মে রঞ্জিতা ও স্কাই মিলে তাঁকে পেটানোর পরে জামা ছিঁড়ে দেন এবং চার তলার বারান্দা থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের চেষ্টা করেন। বর্ষীয়ান নাগরিককে শারীরিক নিগ্রহ, অপমান, হত্যার চেষ্টা ইত্যাদি একাধিক অভিযোগে রঞ্জিতা ও স্কাইয়ের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ। রাজ মাসান্দের দাবি, তাঁর ছেলে স্কাই অতি বিপজ্জনক ব্যক্তি। সর্বদা সে তিন-চার জন বাউন্সার নিয়ে চলাফেরা করে বলে তিনি জানিয়েছেন। স্কাইয়ের সঙ্গে হাত মিলিয়েই বিয়ের তিরিশ বছর পরেও স্বামীর উপর রঞ্জিতা নির্যাতন চালাচ্ছেন বলে রাজের দাবি। পুনে পুলিশের তরফে অভিযোগ গ্রহণ করার পরে স্কাইকে ফোনে যোগাযোগ করা হলে সে জানায়, একমাত্র গ্রেফতার করলেই পুলিশ তার নাগাল পাবে। অন্য দিকে, বহু বার চেষ্টা করা সত্ত্বেও ফোন তোলেননি রঞ্জিতা।
from Eisamay http://bit.ly/2W3McKO
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন