এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছে তৃণমূলের। অনেকেই মনে করেন, এর নেপথ্যে অন্য ফ্যাক্টরের সঙ্গে কাজ করেছে শিক্ষা ক্ষেত্রে তৃণমূল সরকারের নানা ভুল সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণহীনতা। এই পরিস্থিতিতে লোকসভা ভোট মিটতেই আসরে নামলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে কী কী চাহিদা রাজ্যবাসীর, তা জানতে চেয়ে ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে ১০০-র বেশি মতামতও আসে। সে সবের উত্তরও দেন। পরে ফেসবুকে আর একটি পোস্ট করে জানান, যা যা পরামর্শ পাওয়া গিয়েছে, তার সব কিছুই ধীরে ধীরে দেখা হবে। প্রয়োজনমতো পদক্ষেপও করা হবে। শিক্ষা ক্ষেত্রে গতি আনতে এমন পরামর্শ আরও মানুষকে দেওয়ার আবেদন করেন তিনি।শিক্ষাক্ষেত্রে পরামর্শ চেয়ে পোস্ট পড়তেই বহু মানুষ তাতে সদর্থক কমেন্ট করেন। অনেকেই স্কুলে দু’মাস গরমের ছুটি তুলে নেওয়ার পক্ষে যুক্তি দেন। পার্থ সঙ্গে সঙ্গেই জানান, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হবে। আবার অনেকেই লিখেছেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যেমন ক্লাসমুখী করতে হবে, তেমনই শিক্ষকদেরও ক্লাসে থাকার ব্যাপারে পদক্ষেপ করা প্রয়োজন। অনেক সময়ই ছাত্ররা ক্লাসে থাকলেও শিক্ষক থাকেন না। বহু মানুষের বক্তব্য, সুপারিশের ফলে শিক্ষক নিয়োগে জোর না-দিয়ে স্কুল থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মান ও মেধা দেখে নিয়োগ করা দরকার। কারণ, বহু শিক্ষকই ঠিকমতো ক্লাস নিতে পারেন না। প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি, স্কুলশিক্ষকদের সামগ্রিক ভাবে বন্ধ হয়ে থাকা জেনারেল ট্রান্সফার চালু করা, নিয়মমতো এসএসসি, প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার মতো একাধিক অনুরোধ করেছেন বহু মানুষ।
from Eisamay http://bit.ly/2WpTU1f
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন