বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

সেলুন কর্মীকে ছুরি দিয়ে আঘাত, গ্রেফতার এই অভিনেতা

এই সময় ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শুরুতেই গোলমাল করে ফেললেন টিভি অভিনেতা অভিমুন্য চৌধুরী। ঘটনা হল, মুম্বইয়ের একটি স্যাঁলোতে গোলমালের জেরে গ্রেফতার হলেন এই অভিনেতা ও তাঁর বন্ধু।পুলিশ জানিয়েছে, অভিনেতার বন্ধুর অভিযোগ, সেলুনের এক কর্মী তাঁকে বাজে ভাবে স্পর্শ করেন। সেই মুহূর্তে অভিমুন্য ও তাঁর বন্ধুকে ফোনে ডেকে নেন সেখানে। ঘটনাস্থলে পৌছেই ছুড়ি দেখিয়ে ভয় দেখাতে শুরু করেন তিনি ও তাঁর বন্ধু। এক কর্মীকে আঘাতও করেন তিনি। এরই ফল স্বরূপ সেলুনের এক কর্মী পুলিশে ফোন করলে ঘটনাটি অন্যরকম আকার ধারণ করে। গ্রেফতার করা হয় অভিমুন্য ও তাঁর বন্ধু অভিনবকে। তাঁদের বিরুদ্ধে , ৩৫৪, ৩২৪ ও ৩২৬ ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে। Mumbai: TV actor Abhimanyu Chaudhary along with his friend arrested yesterday for allegedly thrashing & attacking a… https://t.co/ZjmlZAVrFr— ANI (@ANI) 1558982943000 ঘটনার চারদিন পরে ওই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিমুন্যরা। কিন্তু অভিযুক্ত কর্মী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি।উল্লেখ্য, টিভি সিরিয়াল মনমোহিনী-তে ডেবিউ করেন এই উঠতি মডেল অভিমুন্য। তবে একতা কাপুরের কাসৌটি জিন্দেগি কে সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছে তাঁকে।

from Eisamay http://bit.ly/2MaHoyH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages