বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১৮ মার্চ, ২০১৯

UP-তে বাজির দোকানে বিস্ফোরণ, মৃত ৫

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে একটি বাজির দোকানে বিস্ফোরণে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১২ জন। রবিবার বিকেলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার বিকেলে আজমগড়ের মুখেরিগঞ্জ এলাকায় বিস্ফোরণ হয়েছে বলে খবর যায় পুলিশের কাছে। আজমগড়ের জিআইজি মনোজ তিওয়ারি জানিয়েছেন, বিজয় গুপ্তা নামে এক ব্যক্তির দোকানে বিস্ফোরণ হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। ঘটনাস্থলে যায় পুলিশও। ওয়েলডিং মেশিন থেকেই বিস্ফোরণ হয়েছে বলে অনুমান পুলিশের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর। আজমগড়ের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বিজয় গুপ্তার বাজির দোকানের পাশেই ছিল তাঁর কাকা সতীরাম গুপ্তার দোকান। সেখানে ওয়েলডিং-এর কাজ চলছিল। তার থেকে আগুনের ফুলকি বাজির উপরে এসে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে অনুমান করা হচ্ছে।

from Eisamay https://ift.tt/2Y4PDyc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages