এই সময় ক্রাইম ডেস্ক: প্রেমের প্রস্তাব খারিজ করে দেওয়ায় ১৪ বছরের সহপাঠীর মাথা থেঁতলিয়ে খুন করল ১৭-র কিশোর। শুধু তাই নয়, গত তিন বছর ধরে এই খুনের পরিকল্পনা করে এসেছে সে। সিসিটিভি ফুটেজ দেখে ছেলেটিকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির বাসিন্দা ছেলে-মেয়ে দুজনেই ছোটবেলার বন্ধু। বয়সে তিন বছরের বড় হলেও মেয়েটির সঙ্গেই টিউশন পড়ত সে। বছর তিনেক আগে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় সে। তখন তার বয়স ছিল ১৪। মেয়েটি না বলে দেওয়ায় সেই সময় থেকেই খুনের ছক কষছিল সে। প্রেম না হলেও দুজনের বন্ধুত্ব বজায় ছিল। গত শনিবার বিকেলে তারা দু-জনে সিনেমা দেখতে যায়। সেখান থেকে ঝিলমিল মেট্রো স্টেশনের কাছে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং-এ মেয়েটিকে নিয়ে যায় সে। তারপর নরম পানীয় কড়া ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে ফেলে তাকে। এরপর হাত-পা বেঁধে ছোটবেলার বন্ধুর মাথা থেঁতলিয়ে খুন করে ওই কিশোর। তারপর নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে। মেয়েটির বাড়ির লোক খোঁজাখুঁজি শুর করে। তার মোবাইল ফোন সুইচড অফ থাকায় পুলিশের কাছে যায় তারা। মোবাইল ট্র্যাক করে ঝিলমিলের কাছে পৌঁছে যায় পুলিশ। একটু খোঁজাখুঁজি করে মিলে যায় মৃতদেহ। তারপর সিসিটিভি ফুটেজ দেখে ছেলেটিকে গ্রেফতার করে। পুলিশি জেরায় নিজের অপরাধ কবুল করেছে সে। খবরটি ইংরেজিতে পড়ুন।
from Eisamay https://ift.tt/2Cpbd7w
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন