বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

শ্রীনগর অস্ত্র লুঠে NIA-এর জালে ৩

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীনগরের অস্ত্র লুঠ মামলায় মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী দল, এনআইএ। গত বছর জম্মু-কাশ্মীরের এক বিধায়কের বাড়ি থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র লুঠ হয়। সেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, পিপলস ডেমোক্রেটিক পার্টির বিধায়ক আজিজ আহমেদ মিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্পেশাল পুলিশ অফিসার আদিল বাশির শেখ। গত বছরের ২৮ সেপ্টেম্বর শ্রীনগরের জওহর নগরের সরকারি কোয়ার্টার থেকে ৭টি একে-৪৭ রাইফেল ছাড়াও মিরের ব্যক্তিগত পিস্তল নিয়ে বেপাত্তা হয়ে যান ওই স্পেশাল অফিসার। এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে এদিন পারভেজ আহমেদ ওয়ানি, জাভিদ আহমেদ ডর ও সুবজার আহমেদকে গ্রেফতার করে এনআইএ। তিন জনেরই বাড়ি জম্মুতে। তবে, মূল অভিযুক্ত ওই স্পেশাল অফিসার এখনও অধরাই। তদন্তে জানা যায়, আদিল বাশির শেখের চক্রান্তেই এই অস্ত্র লুঠ। সেই অস্ত্র পৌঁছে যায় হিজবুল মুজাহিদিনের হাতে। বুধবার ধৃতদের বিশেষ আদালতে পেশ করা হবে।

from Eisamay https://ift.tt/2CgXhMs

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages