এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আগামী শুক্রবার রাজ্যে আসছে ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে।এদিন রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিকদের বলেন, 'আগামী শুক্রবার ১০ কোম্পানি বিএসএফ রাজ্যে এসে পৌঁছবে। তাদের বিভিন্ন জেলা এবং স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হবে।'তিনি আরও বলেন, 'স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করার কাজ প্রায় শেষ হয়েছে। তবে সেই তালিকা তৈরির ক্ষেত্রে আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে। ফলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সে সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
from Eisamay https://ift.tt/2UF15i5
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন