বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে গেল CA পরীক্ষা

এই সময় ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে গেল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষা। সোমবার এই ঘোষণা করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI)। এদিন ICAI জানিয়েছে, সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার ফলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস পরীক্ষার দিন পরিবর্তন করা আবশ্যিক হয়ে পড়েছে। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশজুড়ে নির্বাচন আয়োজিত হওয়ার ফলে মে মাসের ২ থেকে ১৭ তারিখ পর্যন্ত হওয়ার কথা থাকলেও ওই দিনগুলিতে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষা আগামী মে মাসের ২৭ তারিখ থেকে জুন মাসের ১২ তারিখ পর্যন্ত নেওয়া হবে বলে জানিয়েছে ICAI। উল্লেখ্য, মোট সাত দফায় সপ্তদশ লোকসভা নির্বাচন করার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব আয়োজিত হবে। ২৩ মে ভোট গণনা হবে বলে জানা গিয়েছে।

from Eisamay https://ift.tt/2Cboyjl

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages