এই সময় ডিজিটাল ডেস্ক: বিগত তিন বছর কলকাতা নাইট রাইডার্স প্লে অফের গণ্ডি পেরোতে পারেনি। তাই এবার লড়াই হবে বুক চিতিয়ে। প্রস্তুতিতেও তাই ফাঁক রাখতে চাইছেন না নাইট কর্তৃপক্ষ। আগামী ১৩ মার্চ থেকে প্রস্তুতি শুরু করে দিচ্ছে তাঁরা। জানা গিয়েছে, আপাতত যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের মাঠেই অনুশীলন করবে নাইট রাইডার্স। আগামী ২৪ মার্চ সাইরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। সেই খেলা হবে ইডেন গার্ডেন্সে। আবার মার্চের ২৭ তারিখ ইডেনেই তারা খেলবে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। তবে নাইট কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার দল অনেক বেশি আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলবে। যার জন্য প্রথম ম্যাচ জেতাকেই আপাতত পাখির চোখ করছে তারা। কলকাতা নাইট রাইডার্সের পুরো টিমদীনেশ কার্তিক(অধিনায়ক), রবিন উথাপ্পা(সহ অধিনায়ক), ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শুভমান গিল, প্রসিদ্ধ কৃষ্ণা, শীভম মাভি, নিতীশ রাণা, কমলেশ নাগারকোটি, রিংকু সিং, কুলদীপ যাদব, পীযুশ চাওলা, কার্লোস ব্রাথওয়াইট, লকি ফার্গুসন, আনরিচ নর্থজে, নিখিল নায়েক, হ্যারি গানরে, পৃথ্বীরাজ ইয়ারা, জো ডেনলি এবং শ্রীকান্ত মুণ্ডে।
from Eisamay https://ift.tt/2Uwcf8v
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন