এই সময় সত্য-তথ্য ডেস্কদাবিই-KYC করার নির্দেশ এখনও বন্ধ হয়নি। কখনও ই-ওয়ালেটে আবার কখনও নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আধার সংযুক্তিকরণের নির্দেশ আজও পান গ্রাহকরা। তবে ই-KYC প্রতি চার্জ দেওয়ার নির্দেশ সম্প্রতি শুরু হয়েছে। আধার কর্তৃপক্ষ বা UIDAI মারফত নয়, হোয়াটসঅ্যাপ মারফত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মেসেজে দাবি, এবার থেকে প্রতি ই-KYC তথ্য অনুসন্ধানে ₹২০ করে চার্জ দিতে হবে দেশের নাগরিকদের। হ্যাঁ/না অথেনটিকেশনেও ৫০ পয়সা চার্জ লাগবে। BIG NEWS @UIDAI announces charges with 2 days to election. So all those who thought the authentication is FREE> he… https://t.co/3Q9zlVnfZF— Amit Jain (@Amit_Mobilemall) 1552049015000 #Aadhar @UIDAI announces charges with 2 days to election Each eKYC inquiry will be charged Rs 20 Each YES/NO au… https://t.co/2k13awqbZz— Swadeshi Vichar (@99999sv) 1551983627000 যদিও হোয়াটসঅ্যাপ বা ট্যুইটারে ভাইরাল হওয়া এই মেসেজে কাদের এই চার্জ দিতে হবে, তা সম্পর্কে কিছু জানানো হয়নি। শুধু তাই নয়, এই মেসেজটি অন্য নির্দেশিকার এক অসম্পূর্ণ অংশ।অসম্পূর্ণ কেন?২০১৯ সালের ৭ মার্চ UIDAI-এর তরফে জানানো হয়েছিল, আধার তথ্য ব্যবহার করা ব্যবসায়ী সংস্থাগুলিকে ক্রেতা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ₹২০ দিতে হবে (কর সহ)। একইসঙ্গে প্রতি হ্যাঁ/না অথেনটিকেশনের ক্ষেত্রে ৫০ পয়সা চার্জ দিতে হবে। সরকারি এই নির্দেশিকায় সরকারি দফতরকে এই চার্জ দিতে হবে না বলে স্পষ্ট জানানো ছিল। এই সংক্রান্ত আরও তথ্য ইকনমিক টাইমসের খবর থেকেও জানা যাবে। Aadhaar services: Businesses need to pay up to Rs 20 for using Aadhaar services. Read more: https://t.co/zTJrFF5QAA via @economictimes— Aadhaar (@UIDAI) 1551962753000 সিদ্ধান্তঅর্থাৎ, আধার তথ্য যাচাইয়ের ক্ষেত্রে অর্থ শুধুমাত্র ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিকেও দিতে হবে। সাধারণ নাগরিকদের জন্য নয়।খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন
from Eisamay https://ift.tt/2UvpnuI
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন