এই সময় ডিজিটাল ডেস্ক: চোখের সামনে কেউ দুর্ঘটনায় পড়লে কী করে তাঁর প্রাথমিক চিকিৎসা করতে হবে? কেউ যদিও গাড়ির মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন, কেমন করে তাঁকে সিপিআর দেওয়া প্রয়োজন?অটো, বাস, ট্যাক্সি চালকদের হাসপাতালে নিয়ে তা শেখানোর উদ্যোগ নিল পুলিশ। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ট্র্যাফিক গার্ডের উদ্যোগে শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের মাধ্যমে সেই প্রশিক্ষণ দেওয়া হয় চালকদের। আজ, বৃহস্পতিবার পিটিএসে কেন্দ্রীয় ভাবে অন্তত ২০০ জন চালককে একই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ সূত্রের খবর।এ দিন তিলজলা গার্ডের উদ্যোগে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাস, অটো, ট্যাক্সি মিলিয়ে জনা তিরিশ জন চালকে। সেখানে সিপিআর, বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম ইত্যাদি বিষয়ে সেখানো হয় তাঁদের। একই উদ্যোগ নেয় ঠাকুরপুকুর ট্র্যাফিক গার্ডও। তাঁরাও ৪০ জন চালককের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তবে সেই সঙ্গে কিছু সাধারণ নাগরিকেও ওই সব বিষয় শেখানো হয়। পুলিশের ব্যাখা, গাড়ি চালিয়ে যাওয়ার সময় অন্য কোনও গাড়িকে দুর্ঘটনার কবলে পড়তে দেখলে অন্য গাড়ির চালক যাতে প্রাথমিক শুশ্রূষা করতে পারেন, বা কেউ হৃদরোগে আক্রান্ত হলে কী ভাবে সিপিআর দিতে হবে সে সব বিষয়ে সচেতন করতেই এই উদ্যোগ। স্কুল পড়ুয়ারা পথ নিরাপত্তা ছবি আঁকেন ঠাকুরপুকুরে।এ দিনও দুর্ঘটনা রুখতে এবং সচেতনতা গড়ে তুলতে একাধিক কর্মসূচি নেয় ট্র্যাফিক গার্ডগুলি । শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের উদ্যোগে চিংড়িহাটা ক্রসিংয়ে বিনা হেলমেটের বাইক আরোহীদের হেলমেট দেওয়া হয়। টেলি জগতের কয়েকজন অভিনেতা এসে সেই সব হেলমেট তাঁদের হাতে তুলে দেন। দুর্ঘটনা রুখতে এদিনও গাড়ির চালকদের বিভিন্ন দুর্ঘটনার ভিডিয়ো দেখানো হয়, ট্র্যাফিক সংক্রান্ত বিভিন্ন সচেতন করা হয় তাঁদের।
from Eisamay https://ift.tt/2UAcq2T
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন