এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী এপ্রিলে আরও একটা এয়ার স্ট্রাইক হতে চলেছে। তাঁর কাছে এমনই খবর আছে বলে সোমবার জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ার স্ট্রাইকপুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। জইশের জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে বাহিনীর তরফে জানানো হয়েছে। যদিও এই অভিযান নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। আরও একধাপ এগিয়ে সামবার সকালে এয়ার স্ট্রাইকের সঙ্গে ভোটের যোগ আছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।আরও পড়ুন: 'শুধুমাত্র ভোটের কারণে বায়ুসেনার এয়ারস্ট্রাইক'এর কয়েক ঘণ্টা পরে নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর 'খবর' জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এপ্রিলে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে বলে তাঁর কাছে খবর আছে। যদিও এ সম্পর্কে খোলসা করে কিছু জানাননি তিনি।আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে মমতার এই দিনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
from Eisamay https://ift.tt/2Ux4sas
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন