এই সময় ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগর থেকে তাপস পালের পরিবর্তে টিকিট দেওয়া হতে পারে মহুয়া মৈত্রকে।প্রার্থীতালিকা প্রকাশের আগেই মমতা ফের একবার বললেন, ২০১৯ বিজেপি ফিনিশ।আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বিষয়ে সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? দেখে নিন এক ঝলকে... .@MamataOfficial reacts to seven-day poll schedule in Bengal https://t.co/dI9foFztbI— All India Trinamool Congress (@AITCofficial) 1552315800000 ২০১৪ সালের নির্বাচনে আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেছিলেন তৃণমূলেরদোলা সেন। এবার ওই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েসোমবার দিনভর জল্পনা চলেছে।২০১৪ সালের লোকসভা নির্বাচনে যে ৮চি আসনে দল হেরেছিল, সেই সব কেন্দ্রে গতবারের প্রার্থীদের টিকিট পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে দলীয় সূত্র থেকে।সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী, উমা সোরেন, সন্ধ্যা রায়, অপরূপা পোদ্দার এবং ইদ্রিশ আলি।সোমবার দফায় দফায় বহু নেতা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন। কেউ পৌঁছে যান নবান্নে আবার কেউ কালীঘাটে তাঁর বাড়ি গিয়েই দেখা করে আসেন। সোমবার সন্ধেবেলা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সাত দফায় ভোটে আদতে ফাঁপরে পড়বে বিজেপি-ই। এদিনও তিনি বলেন এবার নির্বাচনে ৪২টির মধ্যে ৪২টি আসনে আসবে তৃণমূল কংগ্রেসের দখলে।
from Eisamay https://ift.tt/2CgWc7z
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন