এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থকে ৪০কেজি বারুদ-সহ বিস্ফোরকের মশলা মজুত করা হচ্ছিল। এই ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। কী কারণে এত বিস্ফোরকের সামগ্রী মজুত করা হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এর আগে খাস কলাকাতা থেকে ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে এসটিএফ। উদ্ধার হওয়া ওই বিস্ফোরক পটাশিয়াম নাইট্রেট ছিল বলে জানা গিয়েছে। ওডিশা থেকে উত্তর ২৪ পরগণার দিকে ওই ম্যাটাডোরটি যাচ্ছিল। তবে, এই বিস্ফোরক সামগ্রী কী ভোটের কাজে লাগানোর জন্য মজুত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর ভাবাচ্ছে তদন্তকারীদের।
from Eisamay https://ift.tt/2UyhqF8
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন