এই সময় ডিজিটাল ডেস্ক: ৭ দফায় লোকসভা ভোট নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলেনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির গেমপ্ল্যান অনুসারে এ রাজ্যে ৭ দফায় ভোট হতে চলেছে বলে সোমবার অভিযোগ করেছেন তিনি। যদিও এর ফলে তৃণমূলেরই সুবিধা হবে বলে জানিয়েছেন মমতা। আরও পড়ুন: #ElectionsWithTimes: রাজ্যে মোট ৭ দফায় ভোটগ্রহণএদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, বিজেপির গেমপ্ল্যান অনুসারে ৭ দফায় ভোট হচ্ছে। তবে এতে তৃণমূলের সুবিধা হবে। প্রচারের জন্য অনেক সময় পাওয়া যাবে। এ রাজ্যের বাইরেও তিনি ভোটের প্রাচরে যাবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।লোকসভা ভোটে রণকৌশল স্থির করতে মঙ্গলবার নির্বাচনী কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের প্রত্যেক জেলা সভাপতিকে। বৈঠকের পরে বিকেল সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
from Eisamay https://ift.tt/2CboPmn
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন