এই সময় ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার পর থেকেই অভিযান জোরদার করা হয়েছিল। এবার পুলওয়ামা হামলার সেকেন্ড ইন কমান্ড মুদাসির আহমেদ খান ওরফে 'মহম্মদ ভাই'কে নিকেশ করল সেনাবাহিনী। পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আদিল আহমেদকে বিস্ফোরক বোঝাই গাড়ি সরবরাহ করেছিল এই মুদাসির। KJS Dhillon, Corps Commander of Chinar Corps, Indian Army: In last 21 days, we have eliminated 18 terrorists, out o… https://t.co/xzvBJ0Clge— ANI (@ANI) 1552302518000 ভারতীয় সেনার তরফে কর্পস কম্যান্ডার কে জে এস ধিলোঁ জানিয়েছেন, 'গত ২১ দিনে ১৮ জঙ্গিকে নিকেশ করেছে সেনা। এদের মধ্যে ১৪ জন জইশের। ওই ১৪ জঙ্গির মধ্যে ৬ জইশ-ই-মহম্মদের কম্যান্ডার ছিল। জইশের দ্বিতীয় কম্যান্ডার মুদাসিরকেও খতম করা হয়েছে। জাতীয় সড়কে আধাসেনা কনভয়ে হামলার মূল চক্রী ছিল সে।' 68359492 সমস্ত জঙ্গি নিকেশ না করা পর্যন্ত উপত্যকায় তল্লাশি অভিযান চলবে বলেও জানানো হয়েছে সেনার তরফে। প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদ'কে সম্পূর্ণ ভাবে নিকেশ করাই যে লক্ষ্য তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।পড়ুন: ত্রাল সীমান্তে গুলির লড়াই, পিংলিশে হত ৩ সন্ত্রাসবাদীরবিবার দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরের পিংলিশ গ্রামে জঙ্গিদের আস্থানার খবর পেয়ে হানা দেয় সেনা, পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ নিরাপত্তা বাহিনী। তাদের দেখে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা দেয় বাহিনীও। মধ্যরাতের এই লড়াইয়ে নিহত হয় তিন জঙ্গি। এদের মধ্যে মুদাসির আহমেদ খানকে চিহ্নিত করে সেনা।আরও পড়ুন: বালাকোটের পর চতুর্থবার, ভারতীয় আকাশে ফের পাক নজরদারি ড্রোন!গতকাল থেকেই ত্রাল সেক্টর ও সংলগ্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
from Eisamay https://ift.tt/2UvpnLe
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন