বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

বাংলাকে অপমান বিজেপির, অভিযোগে কমিশনে বুদ্ধিজীবীরা

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে রাজ্যের প্রতিটি বুথকে উত্তেজনাপ্রবণ ঘোষণার দাবি জানাচ্ছে বিজেপি। পদ্ম শিবিরের এই দাবির নিন্দায় সরব হলেন এ রাজ্যের বুদ্ধিজীবীরা। এমন কথা বলে আখেরে বিজেপি বাংলার মানুষকে অপমান করছে বলে মন্তব্য করেছেন তাঁরা।নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। শনিবার তাঁর সঙ্গে দেখা করেন বাংলার বুদ্ধিজীবীদের একটি দল। এই দলে ছিলেন শুভাপ্রসন্ন, অভিরূপ সরকার, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, সুবোধ সরকার, অরিন্দম শীল এবং দেবেশ চট্টোপাধ্যায়।তাঁরা জানিয়েছেন, 'সব বুথকে উত্তেজনাপ্রবণ ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি বাঙ্গালার মানুষের আবেগে আঘাত করেছে। এটা বাংলার মানুষের কাছে অপমানজনক। এখানে ধর্মীয় সম্প্রীতি রয়েছে।' পঞ্চায়েত ভোটে যা যা অভিযোগ তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে যে সব খারিজ হয়ে গিয়েছে তাও জানাতে ভোলেননি বুদ্ধিজীবী দলের সদস্যরা।

from Eisamay https://ift.tt/2FaDmzx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages