বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

মুম্বইয়ে সেতুভঙ্গের জের, বন্ধ দাদার ফুট ওভারব্রিজ

এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে 'কাসব ব্রিজ' ভেঙে পড়ার দু-দিনের মাথায় দাদারের ফুট ওভারব্রিজ বন্ধ করে দেওয়া হল। পশ্চিম রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই দাদার দক্ষিণ MCGM ফুট ওভারব্রিজটি আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ জানায়, ওই ফুট ওভারব্রিজের সিঁড়ি ও র‌্যাম্পে কিছু ত্রুটি চোখে পড়েছে। তা সংস্কার করেই ব্রিজটি পুনরায় খুলে দেওয়া হবে। এদিকে, সেতুভঙ্গের জেরে বৃহন্মুম্বই পুরসভা জুরুরি ভিত্তিতে শহরের ১৫৭টি ব্রিজ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন লাগোয়া ফুট ওভারব্রিজের দুটি পাটাতন ভেঙে ৬ জনের মৃত্যু হয়। আহত হয় ৩০ জন।

from Eisamay https://ift.tt/2TITH8A

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages