এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লি পুলিশের স্পেশাল সেল শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে ৮৩ কেজি হেরোইন আটক করল। আর্ন্তজাতিক বাজারে যার মূল্য ৩৩২ কোটি টাকা। হেরোইন পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। গত ১৩ মার্চ হেরোইন সমেত মধ্যপ্রদেশ পুলিশের হাতে ধরা পড়ে বিজেপির রাজ্যসভার সাংসদ সম্পাতিয়া উইকের ছেলে সতেন্দ্র। তার কাছ থেকে ৩.৩৮০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। ওই একই দিনে অসমের নওগাঁওয়ে প্রচুর হেরোইন-সহ পুলিশের হাতে ধরা পড়ে এক মহিলা। এ মাসের গোড়ায় পঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও ৯৭ গ্রাম নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছিল। যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।
from Eisamay https://ift.tt/2CmTnlj
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন