এই সময় ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে। পাক সীমানা পেরিয়ে বালাকোটে যেখানে এয়ারস্ট্রাইক করেছে ভারত, সেখানে ক্রমশ ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করছে পাক ড্রোন। এমন সময়ে আরও বেশি সামরিক শক্তিবৃদ্ধির রাস্তায় হাঁটল নয়াদিল্লি। কমব্যাট ফোর্সের জওয়ানদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্রেনেড কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রক।'প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে এই বৈঠকেই ১০ লাখ গ্রেনেড কেনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' সরকারি সূত্র মারফত এই খবর জানিয়েছে সংবাদসংস্থা ANI।বর্তমানে ব্যবহৃত এইচই ৩৬ গ্রেনেড (অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রস্তুত)-এর পরিবর্তে এই নয়া গ্রেনেড ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। নয়া হ্যান্ড গ্রেনেডগুলি 'মাল্টিমোড' এর হবে। ১০ লাখ মাল্টিমোড গ্রেনেড আনতে সরকারের ₹৫০০ কোটির বেশি খরচ বলে রিপোর্ট ANI-র।
from Eisamay https://ift.tt/2UAAuCp
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন