বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

'মাসুদ আজহার জি', রাহুলের মন্তব্যে তোপ বিজেপির

এই সময় ডিজিটাল ডেস্ক: পুলওয়ামাকাণ্ডের মাস্টারমাইন্ড পাক জঙ্গি নেতা মাসুদ আজহারকে 'জি' বলে সম্মান দিয়ে বিজেপির তোপের মুখে রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির ভাষণের সেই ভিডিয়ো ক্লিপিংস ট্যুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই ঘটনায় 'সন্ত্রাসবাদীদের প্রতি রাহুলের ভালোবাসা প্রকাশ পাচ্ছে' বলে মন্তব্য করেছেন তিনি।১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণকাণ্ডে পণবন্দি যাত্রীদের মুক্তির বিনিময়ে মাসুদ আজহারকে ছেড়েছিল অটল বাজপেয়ী সরকার। সেই ঘটনার জের তুলে গত কয়েকদিন ধরে বিজেপিতে তীব্র আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। এ নিয়ে এক নির্বাচনী জনসভায় রহুল বলেন, 'বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একই মাসুদ আজহারজির সঙ্গে এয়ারক্রাফ্টে চড়েছিলেন এবং তাঁকে ছেড়ে দিয়ে আসেন।' What is common between Rahul Gandhi and Pakistan? Their love for terrorists. Please note Rahul ji’s reverence fo… https://t.co/elb8T9pPEz— Smriti Z Irani (@smritiirani) 1552310762000 জঙ্গি নেতা মাসুদ আজহারের প্রতি রাহুল গান্ধীর এই 'শ্রদ্ধা' নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। স্মৃতি ইরানির মতে, জঙ্গিদের প্রতি পাকিস্তানের যেমন ভালোবাসা, একই ভালোবাসা দেখা গিয়েছে রাহুল গান্ধীর মধ্যে। 2 questions to BJP & select Bhakt Media,who deliberately seek to twist the ‘Masood’ sarcasm of Rahulji-: 1 Did NSA… https://t.co/zgzQ33ylSL— Randeep Singh Surjewala (@rssurjewala) 1552312994000 যদিও বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে রাহুলের বক্তব্য বিকৃত করার পালটা অভিযোগ করেছে কংগ্রেস। এক্ষেত্রে পালটা দুটি প্রশ্ন তুলেছে তারা।

from Eisamay https://ift.tt/2CiR8zE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages