বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

ভুল ইংরেজিতে বিদেশমন্ত্রীকে ট্যুইট! উত্তরে কী বললেন সুষমা

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিদেশ মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সাংসদ সুষমা স্বরাজের হাতে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ বছর। এরই মধ্যে বিভিন্ন সময়ে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন নানা সমস্যার সমাধান করতে। কিন্তু এই সবের থেকে তিনি নিজে কী শিখলেন? অকপট সুষমা জানালেন, এই পাঁচ বছরে তিনি যে কোনও রকম ইংরেজি বুঝতে পারেন। ব্যাকরণে হাজার ভুল থাকুক, তাতেও কোনও সমস্যা আর হয় না। যিনি ট্যুইট করছেন ভুল ইংরেজিতে তাঁর কথাও অনায়াসে বুঝতে পারেন সুষমা স্বরাজ। There is no problem. After becoming Foreign Minister, I have learnt to follow English of all accents and grammar. https://t.co/2339A1Fea2— Sushma Swaraj (@SushmaSwaraj) 1552328157000 সম্প্রতি তাঁকে মালয়েশিয়া থেকে এক ভারতীয় ট্যুইট করেন। সাহায্য যান বিদেশ মন্ত্রীর যাতে তাঁর বন্ধুকে নিরাপদে ভারতে ফেরত পাঠাতে পারেন। সেই ট্যুইট এতটাই ভুলে ভরা ছিল যে অন্য এক ব্যক্তি পরামর্শ দেন হিন্দি অথবা পঞ্জাবিতে নিজের সমস্যার কথা লিখতে। সেখানেই বিদেশ মন্ত্রীর পালটা ট্যুইট—‘কোনও সমস্যা নেই। বিদেশমন্ত্রী হওয়ার পর আমি সব ধরনের ইংরেজি বুঝতে পারি।‘

from Eisamay https://ift.tt/2UzWn4Y

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages