এই সময় ডিজিটাল ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল আগেই। কিন্তু সেখানেই শেষ নয়, প্রতিটি মহিলা কর্মীদের প্রায়দিনই কুপ্রস্তাব দিতেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাসপাতালের বিএমওএইচ রামকৃষ্ণ ঘোষ। আর তার পরিণাম যে এমন হবে, তা ভাবতেও পারেননি তিনি। প্রকাশ্য দিবালোকে মাটিতে ফেলে জুতোপেটা করলেন আশাকর্মীদের একাংশ। একযোগে তাঁকে চড়-থাপ্পড়, জুতোপেটা চলল। হাসপাতাল থেকে তাঁকে রাস্তায় নামিয়ে এনে কার্যত জুতো দিয়ে মারেন আশা কর্মীরা।ওই কর্মীদের অভিযোগ, সুযোগ বুঝে কর্মী শিপ্রা দাসকে বিয়েও করছিলেন রামকৃষ্ণ ঘোষ। সেইসঙ্গে প্রায়দিনই অন্যান্য প্রায় সকল মহিলা কর্মীকেই কুপ্রস্তাব দিতেন তিনি। সহ্যের বাঁধ ভাঙে এরপরই। তাঁকে মারতে শুরু করে আশা কর্মীর মহিলারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে শিপ্রা দাসসহ দু'জন কে আটক করে বাসন্তী থানার পুলিশ।
from Eisamay https://ift.tt/2Uyj0Xo
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন