এই সময় ডিজিটাল ডেস্ক: অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে অন্তর্ভুক্ত হল হিন্দি শব্দ 'চাড্ডি', অর্থাৎ অন্তর্বাস। অভিধানের সাম্প্রতিকতম সংস্করণে এই নতুন ভারতীয় শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা। ব্রিটেনে চাড্ডি শব্দটি জনপ্রিয় করার মূলে রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা মীরা সায়াল এবং সঞ্জীব ভাস্কর, যাঁরা জনপ্রিয় হাস্যরসাত্মক টিভি অনুষ্ঠান 'গুডনেস গ্রেশিয়স মি'-তে শব্দটি প্রায়ই ব্যবহার করে থাকেন। অক্সফোর্ড অভিধানে চাড্ডি শব্দের অর্থ করা হয়েছে ছোট পাজামা বা শর্টস। তবে বর্তমানে তার অর্থ অন্তর্বাস বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সাম্প্রতিক সংস্করণের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর জোনাথান ডেন্ট জানিয়েছে, প্রতিটি নতুন শব্দ অন্তর্ভুক্তির আগে তা নিয়ে খুঁটিয়ে গবেষণা করেন সম্পাদকরা। সন্তুষ্ট হলে তবেই তা অভিধানে স্থান পায়।
from Eisamay https://ift.tt/2FtxeUv
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন