বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২০ মে, ২০২৩

অসুস্থ আ’লীগ নেতা কালাম সরদারের শয্যাপাশে সাংবাদিক মামুন-অর-রশিদ

বরিশাল বাণী: বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য, সাবেক প্যানেল চেয়ারম্যান কালাম সরদারকে দেখতে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যু্গ্ম মহাসচিব ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ।

গতকাল সন্ধ্যায় বরিশাল নগরীর একটি প্রাইভেট চিকিৎসালয়ে গিয়ে এ সময় দীর্ঘক্ষণ তার চিকিৎসার খোজখবর নেন। পাশাপাশি সুচিকিৎসায় সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বেশ কিছুদিন আগে বাকেরগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন কালাম সরদার। স্থানীয়রা উদ্ধার করে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিটোর পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুই দফা অপারেশন শেষে বর্তমানে বরিশালে তিনি চিকিৎসাধীন আছেন। শিঘ্রই আবারো আরেকবার অপারেশনের জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার খোজখবর রাখছিলেন সাংবাদিক মামুন-অর-রশিদ।

নিজের সুস্থতার জন্য এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন কালাম সরদার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages