বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২০ মে, ২০২৩

বরিশালে নিরব ভোট বিপ্লবে লাঙ্গল জয়ী হবেঃ তাপস

বরিশাল বাণী: ভোটারদের সরাসরি ভোট কেন্দ্রে পাঠাতে পারলে নিরব ভোটবিপ্লব হবে। এবার কেউ ভুল করবে না। সবাইকে ভোট কেন্দ্রে আসার জন্য নগরবাসীকে আহবান জানান।
১৯ মে ২০২৩ শুক্রবার সারাদিন সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এসব কথা বলেন।

তিনি আরও বলেন , ভোটাররা ভোট দিতে চাই আর সেই পরিবেশ নির্বাচন কমিশনার ও সরকারকে নিশ্চিত করতে হবে। বরিশাল সিটিতে কয়েকদিন নগরবাসী দেখছে দখলের রাজত্ব, মাছবাজার দখল, লঞ্চঘাট, স্পীডবোর্ডঘাট দখল, বাসটার্মিনাল দখল। পাশাপাশি হুন্ডা আর গুন্ডার মহড়া চলছে। এসব এখনই থামাতে হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই।
১৯ মে সকালে তার বাসভবনে নারীনেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়, মুন্সিগেরেজ এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, ৩নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, আকতার হোসেন সপ্রু, এস এম রহমান পারভেজ, নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, নজমুল হোসেন লিওন, মহানগর ছাত্র সমাজের আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages