বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১২ মে, ২০২৩

উজিরপুরে ২ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু।

উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে ২ বছরের শিশু বাড়ির সামনে খালে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ১১ মে বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় মৃত্যুর ঘটনা ঘটে। স্হানীয় ও পরিবার সূত্রে জানা যায় মশাং গ্রামের মো: গিয়াস উদ্দিন এর পুত্র মো: ওবায়দুল (২) বাড়ির সামনে খালে পরে যায়। পরিবারের লোকজন খালে নেমে খুজতে থাকে। কিছুক্ষণ পড়ে ভেসে ওঠে। এরপর আত্মীয় স্বজনরা উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ উজিরপুর থানায় বিষয়টি জানালে এস আই সজীব ঘটনাস্থানে এসে পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলাপ আলোচনা করে পরিবারের কাছে শিশুটির মরা দেহ হস্তান্তর করেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages